আমাদের সম্পর্কে জানুন

আপনাকে স্বাগতম

বিডি অনলাইন কুরআন একাডেমীতে

BD Online Quran Academy একটি নির্ভরযোগ্য, পেশাদার ও প্রযুক্তিনির্ভর অনলাইন ইসলামিক শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক—সকল বয়সের শিক্ষার্থীরা ঘরে বসেই শুদ্ধ কুরআন ও মৌলিক ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে।

আমাদের একাডেমিতে অভিজ্ঞ ও যাচাইকৃত শিক্ষকদের তত্ত্বাবধানে নূরানী কায়দা, শুদ্ধ তিলাওয়াত সহ তাজবীদ, হিফজুল কুরআন, কুরআনের মৌলিক তাফসীর এবং প্রাথমিক ইসলামী শিক্ষা নিয়মিতভাবে পরিচালিত হয়। প্রতিটি ক্লাস শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী যত্নসহকারে পরিচালনা করা হয়, যাতে তারা ধীরে ধীরে আত্মবিশ্বাসের সাথে শুদ্ধভাবে কুরআন পড়তে পারে এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করতে সক্ষম হয়।

বর্তমানে বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। নমনীয় সময়সূচি, মানসম্মত পাঠদান এবং ব্যক্তিগত যত্নশীল শিক্ষাপদ্ধতির মাধ্যমে আমরা কুরআন শিক্ষাকে সহজ, কার্যকর ও সবার জন্য সহজলভ্য করে তুলেছি।

আমাদের লক্ষ্য শুধুমাত্র কুরআন পড়ানো নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে একটি সৎ, সচেতন ও আলোকিত মুসলিম প্রজন্ম গড়ে তোলা, যারা নিজেদের জীবনকে ইসলামের শিক্ষায় পরিচালিত করবে এবং সমাজে কল্যাণ ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেবে—ইনশাআল্লাহ।

আমাদের বৈশিষ্ট সমূহ

কেন আমাদের বেছে নেবেন?

ওয়ান টু ওয়ান সিস্টেম

একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক, সম্পূর্ণ ব্যক্তিগত মনোযোগে পাঠদান।

ব্যাচ সিস্টেম

সমমানের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত ও পরিকল্পিত গ্রুপ ক্লাস।

ফ্লেক্সিবল ক্লাস টাইম

আপনার সময় ও রুটিন অনুযায়ী ক্লাস শিডিউল করার সুযোগ।

নারী-পুরুষ আলাদা

পূর্ণ পর্দা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে আলাদা শিক্ষার ব্যবস্থা।

দেশীয় ও আন্তর্জাতিক উস্তায

বাংলাদেশ ও বিদেশের অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে পাঠদান।

বহুভাষায় পাঠদান

বাংলা, ইংরেজি, আরবি ও উর্দু ভাষায় ক্লাসের সুবিধা।

আমাদের শিক্ষার্থীরা বর্তমানে শিখছে:

Bangladesh

Australia

United Kingdom

United States

Canada

Saudi Arabia

UAE

Qatar

Malaysia

Japan

আপনি যেখানেই থাকুন, আমরা কুরআনের আলো পৌঁছে দেই আপনার ঘরে — লাইভ, ইন্টার‍্যাকটিভ ও কার্যকরভাবে।

  • কুরআন তিলাওয়াত, তাজবিদ, হিফজ, তাফসীর এবং ইসলামী আদব-আখলাক শিক্ষা দেওয়া।

  • অনলাইন শিক্ষার মাধ্যমে সময়, স্থান ও বয়সের বাধা দূর করা।

  • পুরুষ, নারী ও শিশুদের জন্য আলাদা ও উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা।

  • প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত ধাপে ধাপে লার্নিং প্ল্যান ও অগ্রগতি পর্যবেক্ষণ প্রদান করা।

  • শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইসলামী মূল্যবোধ অনুসরণে উৎসাহিত করা।

  • আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী কুরআন ও সুন্নাহভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া।
  • প্রতিটি মুসলমানকে সহীহ উচ্চারণ (তাজবিদ), অর্থ বোঝা (তাফসীর) এবং বাস্তব জীবনে আমল করার জন্য অনুপ্রাণিত করা।
  • একটি সহজ, মানসম্মত এবং সময়বান্ধব অনলাইন ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করা।
  • পরিবারভিত্তিক ইসলামিক শিক্ষার সংস্কৃতি গড়ে তোলা, যেখানে বাবা-মা ও সন্তানরা একসাথে ইসলামি পরিবেশে শিখবে।
  • লাইভ অনলাইন ক্লাস – Zoom, Google Meet বা Skype এর মাধ্যমে

  • ওয়ান-টু-ওয়ান ব্যক্তিগত ক্লাস

  • ছোট গ্রুপ / ফ্যামিলি ক্লাস

  • শিক্ষার্থীর সময় অনুযায়ী ফ্লেক্সিবল শিডিউল

  • মাসিক প্রোগ্রেস রিপোর্ট ও নিয়মিত ফলো-আপ

  • শিক্ষার্থীদের আত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে কাজ করা

  • বাস্তব জীবনে প্রয়োগের জন্য কুরআনের নিয়ম-কানুন ও আদব শিক্ষা দেওয়া

  • আত্মবিশ্বাসী, জ্ঞানী ও সৎ মুসলিম গড়ে তুলতে সহায়তা করা

কেন BOQ-তে আস্থা রাখবেন?

অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা এবং সর্বাধুনিক প্রযুক্তির সাথে দেশ ও দেশের বাহিরের শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান! আমাদের অভিভাবক ও শিক্ষার্থীরা যা বলছে...

আপনার সাধারণ প্রশ্নের উত্তর

প্রশ্নোত্তর (FAQs)

ওয়েব সাইটের উপরে ডানপাশে ট্রায়াল ক্লাস ফরম এর বাটন রয়েছে।
এটি পূরণ করুন, আমাদের পক্ষ থেকে ২৪ঘন্টার মধ্যে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ।

বিডি অনলাইন কুরআন একাডেমিতে দিন/রাত ২৪ঘন্টার যেকোনো সময়ে আপনি ক্লাস টাইম নির্ধারণ করে নিতে পারবেন ইনশাআল্লাহ।

আমরা লাইভ ক্লাসের জন্য Zoom এবং Google Meet ব্যবহার করি। ভর্তি নিশ্চিত হওয়ার পর আপনাকে একটি সিকিউর ক্লাস লিংক পাঠানো হবে।

আমাদের কোর্সগুলো শিশু (৫+ বছর), কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের জন্য ডিজাইন করা। বয়স ও শেখার স্তর অনুযায়ী কাস্টমাইজড লেসন প্ল্যান তৈরি করা হয়।

ভর্তির পর শিক্ষার্থীর কোর্সের ধরন, বয়স এবং পছন্দের সময় অনুযায়ী শিক্ষক নির্ধারণ করা হয়। সকল শিক্ষকই কুরআন শিক্ষায় প্রশিক্ষিত ও অভিজ্ঞ।

জ্বী অবশ্যই। মেয়েদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা/উস্তাযা রয়েছেন।